ফটিকছড়ি(চট্টগ্রাম) প্রতিনিধি।। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের একমাত্র প্লাটফর্ম ফটিকছড়ি প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার সংগঠক জামাল উদ্দিন সিকদার।

সোমবার(৩১’শে আগস্ট) বিকালে প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর হাতে ৫০ হাজার টাকার চেকটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক ও স্থায়ী সদস্য মোহাম্মদ কাউসার সিকদার।

ফটিকছড়ি উপজেলার ভ‚জপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সিকদার পরিবারের কৃতি সন্তান জামাল সিকদার চট্টগ্রাম এফএমএস মেরিটাইম এজেন্সির চেয়ারম্যান, বাংলদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম আঞ্চলিক শাখার অন্যতম সংগঠক, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি চট্টগ্রাম ও ফটিকছড়ির বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।

ফটিকছড়ি প্রেসক্লাবের নির্মাণাধীন ভবনের উন্নয়নে অনুদান প্রদান করায় বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দীন সিকদারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলমসহ নেতৃবৃন্দ।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে