শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। বিনোদন কেন্দ্র হিসেবে মাগুরায় প্রথম সিরিজদিয়া বাওড় ইকো পার্ক ও রিসোর্ট আনুষ্টানিক ভাবে উদ্ভোধন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা সদর উপজেলার সিরিজদিয়া বাওড় ইকো পার্ক ও রিসোর্ট উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য এড: সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন পুলিশ সুপার খান মুহম্মদ রেজওয়ান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাহবুবুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফকির, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, চাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান প্রমূখ।

বক্তারা বলেন, শহর থেকে মাত্র ৮ কিঃমিঃ দুরে সরকারী শতাধিক একর জলাসয় কে ঘিরে প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত নিরিবিলি এ পিকনিক স্পট দক্ষিন-পশ্চিমাঞ্চলসহ দেশের মধ্যে সবচেয়ে আকর্ষনিয় ভাবে তৈরি করার কাজ চলমান।

সার্বিক নিরাপত্তা বেষ্টিত এ রিসোর্টে পর্যটকদের জন্য সকল সুযোগ সুবিধা দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন হবে। ইতি মধ্যে বাওড়ে নৌকা, রাস্তা, বিদুৎ, কটেজ নির্মান করা হয়েছে। শেখ ইলিয়াস মিথুন মাগুরা।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে