শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। মাগুরা পৌরএলাকার ভিটাসাইর গ্রামে নবনির্মিত সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমপ্লেক্সের উদ্বোধন করেন। ২ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে এ ৩তলা বিশিষ্ট এ কমপ্লেক্সটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে স্থানীয়সরকার প্রকৌশল অধিদপ্তর।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার জহুরি আলম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে