ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। তরুণ শিল্পপতি, জেএইচএম ইন্টারন্যাশনাল গ্রপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেহেদি হাসান বিপ্লব বলেছেন, জেএইচএম গ্রæপ শতভাগ বিদেশী বিনিয়োগকৃত একটি কোম্পানী।

বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এ কোম্পানির বড় একটি বিনিয়োগ রয়েছে। দেশের যাবতীয় আইন-কানুন মেনে সরকারি সকল ভ্যাট-ট্যাক্স প্রদান কওে বাংলাদেশে এ কোম্পানীর কার্যক্রম পরিচালিত হচ্ছে। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা মানবিক ও সামাজিক কর্মকান্ডও পরিচালনা করে আসছে জেএইচএম গ্রপ। সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। শত বাঁধা-বিপত্তি অতিক্রম করে এগিয়ে যাবে জেএইচএম গ্রপ। ২৮’শে আগস্ট (শুক্রবার) রাতে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে ফটিকছড়িতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে জেএইচএম গ্রপ কর্তৃপক্ষের মতবিনিময় সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এসময় মডেল ফটিকছড়ি বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন মেহেদি হাসান বিপ্লব।

মতবিনিময় সভায় ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, সিনিয়র সাংবাদিক সৈয়দ তারেকুল আনোয়ার, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত উপস্থাপক সাংবাদিক দিদার আশরাফী, দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ফটিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য এডভোকেট মিহির কুমারদেসহ ফটিকছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তরুণ শিল্পোদ্যোক্তা মেহেদি হাসান বিপ্লব ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউপির ১নং ওয়ার্ড বালুটিলা এলাকায় জন্মগ্রহণ করেন।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে