রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। মাদক নির্মুলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে নীলফামারীর কিশোরগঞ্জে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে সাড়ে ৫ টায় নীলফামারী-৪ আসনের সাংসদ আহসান আদেলুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়ালের সভাপতিত্বে মাগুরা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান(বিপিএম, পিপিএম)।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য বলেন, উপজেলাপরিষদের চেয়ারম্যান শাহ্ধসঢ়; আবুল কালাম বারী পাইলট, অতিরিক্ত পুলিশ সুপার(সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম এবং কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল। এ সময় সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি সাংসদ আদেল বলেন, বর্তমান সরকার জনগণকে পুলিশিং সেবা দিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং কক্ষ স্থাপন করা হয়েছে।

প্রধান বক্তা নীলফামারী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম বলেন, “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগাণকে ধারন করে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রমের ফলে সাধারণ জনগণকে আর থানায় যেতে হবে না। তারা ঘরে বসেই সেবা পাবেন।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে