

ছবিঃ জামান শুভ
রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। দেশের প্রথম রেলওয়ে জাদুঘর স্থাপন করা হয়েছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায়। শনিবার সকালে ওই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বৃহৎ রেলওয়ে কারখানার স’মিল শপ সংলগ্ন পরিত্যাক্ত প্রশিক্ষণ কেন্দ্রে জাদুঘরটি স্থাপন করা হয়েছে। কারখানায় উৎপাদিত যন্ত্রাংশ, আগের ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে হয়না এমন বিভিন্ন ধরনের উপকারণ, বাতিল হওয়া বাষ্প চালিত কয়লার ইঞ্জিন ও সৈয়দপুর রেলওয়ে কারখানায় বৃটিশ আমলে নির্মিত প্রেসিডেন্ট সেলুন প্রদর্শনের জন্য রাখা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রেলওয়ে অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরী, মহা-ব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ, প্রধান যন্ত্র-প্রকৌশলী মুহাম্মদ কুদরত – ই খুদাসহ পশ্চিামঞ্চালের রেলয়ের পদস্থ কর্মকর্তারা।


রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























