রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। নীলফামারীর উত্তরা ইপিজেডে প্রস্তাবিত আইসিডি সাইট পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃসেলিম রেজা। শুক্রবার তিনি সাইটটি পরিদর্শনে আসেন।
এ সময় তাঁকে নীলফামারিতে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। তাঁর সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আজাহারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার এলিনা খাতুন, উত্তরা ইপিজেড ও বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ প্রস্তাবিত আইসিডি সাইট।
পরিদর্শন শেষে উপস্থিত সকলে উত্তরা ইপিজেড এর সম্মেলন কক্ষে এ সংক্রান্ত মতবিনিময় সভায় মিলিত হোন। এতে সচিব দ্রততম সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু করার কথা জানান।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























