রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে সরাসরি ভারত-বাংলাদশে ট্রেন চলাচল আগামি ১৬’ই ডিসম্বের থেকে শুরু হবে। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে সেদিন দু’দেশের প্রধানমন্ত্রী ওই রেলপথ যোগাযোগের উদ্ভোধন করবেন। এর আগেই রেল লাইন স্থাপনের কাজ শেষ করা হবে। ভারতরে সাথে পঞ্চম রুট হিসাবে এ রেল যোগাযোগ চালু হলে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের কম খরচে ব্যবসা বানিজ্য স্থাপন হবে। সইে সাথে এটি হবে দেশের মধ্যে গুরুত্বর্পূণ ও লাভজনক রেলপথ।

নীলফামারীর ডোমার উপজলোর চিলাহাটি রেলষ্টেশন হতে ভারতের সীমানা র্পযন্ত রেললাইন স্থাপন কাজের অগ্রগতি পরির্দশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।মন্ত্রী বলনে, অবিভক্ত ভারতের রেল যোগাযোগ পর এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান ভারত ভাগ হওয়ার পরেও ১৯৬৫ সাল র্পযন্তও এট চালু ছিল। পাক ভারত যুদ্ধের সময় তা বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে সোনালী অধ্যায়ের সূচনা করেছে তারই ফলশ্রতিতে এই রেলপথ পূণরায় চালুর র্কাযক্রম শুরু হয়েছে।

রেলমন্ত্রী আরো বলেন, চিলাহাটি-হলদীবাড়ি ইন্টারচেঞ্জ লিংক চালু হলে বন্ধু প্রতিম দেশের মধ্য উন্নয়নের দুয়ার খুলে যাবে, লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থ সামাজিক চেহারা। চিলাহাটি প্রবশে করলে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইন ফ্রাস্ট্রাকচার লিমিটেড চত্বরে পুলিশ প্রশাসনরে পক্ষ থেেক মন্ত্রীকে র্গাড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি সরাসরি চলে যান বাংলাদশে সীমান্তরে জিরো পয়েন্টে। সেখানে তিনি রেল লাইনের কাজের অগ্রগতি পরির্দশন করনে। পরে চিলাহাটি রেল ষ্টেশনের র্পূব কোণে প্রায় ৯ একর জমি অধিগ্রহণের জন্য জমি মালকিদের সাথে কথা বলনে। তিনি এলাকাবাসির উদ্দ্যেশে বলেন, চিলাহাটি রেল স্টেশনটি আর্ন্তজাতিক রেল স্টেশন হিসেবে কাজ এগিয়ে চলেছে।

এ সময় রেলমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, রেলওয়ে সচিব সেলিম রেজা, রেলওয়ে পশ্চিম জোনের মহা-ব্যবস্থাপক মিহিরি কান্তি গুহ, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জরুল আলম চৌধুরী, নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (পিপিএম বিপিএম) সহ রেলওয়ে পশ্চিম জোনের র্কমর্কতাগণ।

উল্লেখ্য, গত বছর ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেল স্টেশন চত্বরে প্রকল্পটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। চিলাহাটি রেল স্টেশন থেকে সীমান্ত পর্যন্ত ৬ দশমিক ৭২৪ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মানে সরকারের ব্যয় হচ্ছে ৮০ কোটি ১৬ লক্ষ ৯৪ হাজার টাকা।

রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে