জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ছাড়াই কনসালটেন্ট সেজে রোগী দেখছিলেন এক ভূয়া চিকিৎসক। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
আটক আফজাল নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরনারান্দীর আব্দুল আওয়ালের ছেলে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ মীরা।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ মীরা জানান, আফজাল নিজেকে চোখের কনসালটেন্ট চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকার লোকজন কে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। প্রেসক্রিপশনে নিজেকে কনসালটেন্ট লিখে চোখের চিকিৎসায় বিশেষজ্ঞ বলে তিনি নিজেকে উল্লেখ করেন।
অথচ, তার শিক্ষাগত যোগ্যতার কোন সার্টিফিকেট বা সনদপত্র নেই। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ঐ ভূয়া চিকিৎসক তার শিক্ষাগত যোগ্যতার কোন কাগজপত্র বা প্রমান দেখাতে পারেনি। তাকে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একইসঙ্গে বাঞ্ছারামপুর চক্ষু চিকিৎসা কেন্দ্র নামের ক্লিনিকের মালিককে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























