জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। নবীনগরে পরিবেশ প্রেমীদের নিয়ে নোঙ্গর এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশকে আহবায়ক ও আব্দুল বাতেন সুমনকে সদস্য সচিব করা হয়েছে। সকালে নবীনগর জেলা পরিষদ ডাকবাংলোতে এক আলোচনা সভায় উক্ত আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন,  নবীনগর পৌর মেয়র এ্যডভোকেট শিব শংকর দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য, নবীনগর থানা ইন্সপেক্টর (তদন্ত) মো. রুহুল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙরের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক শাহনাজ মুন্নী, সাংগঠনিক সম্পদক কামাল আহমেদ, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন,শান্তা আহামেদ , শিপন কর্মকারসহ নবীনগর উপজেলার নোঙরের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা নোঙর কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংবাদিক মিঠু সূত্রধর পলাশকে কে আহ্বায়ক এবং আব্দুল বাতেন সুমন কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নোঙর এর কেন্দ্রীয় কমিটির সভাপতি সামস সুমন।

শেষে  নোঙরের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নবীনগর তিতাস ও বুড়ি  নদীর তীরে চারা গাছ রোপন করা হয়। এসময় নবীনগর উপজেলার তিতাস ও বুড়ি নদী দখল এবং দূষণ রোধে নবীনগর পৌরসভার মেয়র এ্যডভোকেট শিব শংকর দাসের সহযোগিতা কামনা করেন পরিবেশ বাদী সংগঠনের নেতৃবৃন্দ।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে