শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুমারখালী উপজালার ৯নং চাদপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামের ৩১’বাসিন্দার কাছে থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। ওই ৩১জন সহ আরও অনেক গরীব-অসহায় মানুষের কাছে থেকেও সৌর বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ নানান লোভনীয় সুবিধা দেখিয়ে এসব টাকা নেয়। এখন ভয়ে মুখ খুলতে পারছে না।
এবিষয়ে কুমারখালী থানা ও স্থানীয় সংসদ সদস্যের কাছে অভিযোগ দিয়েছে বলে জানান ভূক্তভোগীরা। ভূক্তভোগী বাপ্পী, সুমন, আনিক, গৌতম জানান, আমাদের সরলতার সুযোগ নিয়ে আকতার আমাদের সাথে প্রতরণা করেছে, আমাদের নিয়ে ব্যবসা করেছে। মোঃ চতুর ওরফে আকতার কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের সাবেদ মোড় এলাকার সেকেন মন্ডলের ছেলে।
ভূক্তভোগী গৌতম, জলধর, দীপক, সুচন্দন জানান, তিনি (আকতার) বিভিন্ন লোকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন খাতে (সৌর বিদ্যুৎ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ নানান লোভনীয় সুবিধা) সুবিধার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে আমাদের কাছে থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু সে প্রতিশ্র“তি অনুসারে কোন কাজ করেনি। টাকা ফেরত চাইতে গেলে উল্টো আমাদের বিভিন্ন ভয়-ভীতি দেখায় এবং হুমকি-ধামকি দেয়।
ভূক্তভোগী রাম, আলোক, অধীর, হাবিবর বলেন, আমারা অসহায়-গরীব মানুষ বলে তিনি কিছু মনেই করে না। এমন অবস্থায় আমরা আমাদের জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা আমাদের পাওনা টাকা ফেরত চাই। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এবং আইন অনুসারে আকতারের উপযুক্ত শাস্তি দাবি করছি। এবিষয়ে কথা বলার জন্য আকতারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























