কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি।। টাঙ্গাইলে শিয়ালের কামড়ে আহত হওয়া ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের ১৮দিন পর আজ বুধবার সন্ধ্যায় মৃত্যু হওয়া ফিরোজা বেগম গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া উত্তর পাড়ার বাহাজ উদ্দিনের স্ত্রী।

গত ৮’ই আগস্ট শনিবার মুখমণ্ডলের বিভিন্নস্থানে শিয়ালের দাঁতের কামড়ে আহত হয়ে ধনবাড়ীর একটি ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন। জানা যায়, ঐদিন বিকেলে ফিরোজা বেগম রান্নাঘরের সম্মুখে বসে মাছ কাটছিলেন। হঠাৎ তার স্বামী বাহাজ উদ্দিন দূর থেকে শিয়াল-শিয়াল ডাকচিৎকার শুনে বাড়িতে ঢুকে দেখতে পান, উঠোনে তার স্ত্রী একটি শিয়ালের সাথে ধস্তাধস্তি করছে।

তাকে দেখে শিয়ালটি পালানোর আগেই ফিরোজ বেগমের মুখমণ্ডলের বিভিন্নস্থানে দাঁতের কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়।


কে এম মিঠু, টাঙ্গাইল জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে