শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি অনুপ কুমার নন্দী কে নিয়ে ফেসবুকে অপপ্রচারের বিরুদ্ধে আজ দুপুর দেড়টায় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে সাংবাদিক গন সকল প্রকার অপপ্রচারের বিরুদ্ধে যথাযথ সোচ্চার হবার আহবান জানান। এ সময় কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন সহ সকল সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























