শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি।। নাটকে এর আগে অনেকবার বিয়ে করলেও এবার বাস্তবেই বিয়ে করেছেন অভিনেতা সাব্বির আহমেদ। মডেল ও অভিনেতা সাব্বির আহমেদ ২০০৭সালে প্রেম সৈনিক নাটকের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। এর পর একাধারে ৫০০টি নাটকে সে অভিনয় করেছে। এছাড়া ২০টি টিভিসি ও দুইটা চলচ্চিত্রে অভিনয় করেছে সাব্বির আহমেদ ।মিউজিক ভিডিও-নাটকে কাজ করে পেয়েছেন সাফল্যও।

চলচ্চিত্র ও নাটক করতে গিয়ে অনেক বার তাকে বিবাহের অভিনয় করতে হয়েছে। কিন্তু এবার সেই সাব্বির আহমেদ বাস্তবেই বিয়ে করেছেন। পাত্রী নাসরুমা নাসির বিথী। মাগুরা সরকারী কলেজে অনার্স এ অধ্যয়নরত। বিথীর বাবা কাতার প্রবাসী। তিনি বর্তমানে মাগুরাতে ব্যবসা করছেন। মাগুরায় পাত্রীর নিজ গ্রাম পারনান্দুয়ালীতে সোমবার দুই পরিবারের উপস্থিতে তাদের বিয়ে হয়। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাব্বির ছোট। বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: ফারুকুল ইসলাম মাগুরা টেক্সটাইল মিলের সাবেক সভাপতি ও সাবেক মাগুরা জেলা শ্রমিক লীগের সভাপতি।

অভিনেতা সাব্বির জানান, দুই পরিবারের উপস্থিতে সোমবার দুপুরে নাসরুমা নাসির বিথী সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। করোনার সংক্রমণের কারনে বিবাহ অনুষ্ঠানটি সীমিত পরিসরে করা হয়েছে। করোনার প্রভাব কমলে বড় করে বিবাহ অনুষ্ঠানের আয়োজন করব। নতুন জীবনে তাদের দুজনার জন্য সবার কাজে দোয়া চেয়েছেন সাব্বির আহমেদ।

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে