সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর প্রতিনিধি।। অনিয়ম ও অব্যবস্থাপনা এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার গুলোতে অভিযান চালিয়েছেন জেলা সিভিল সার্জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকা ও ডিপ্লোমা নার্স না থাকাসহ নানা অনিয়মের সত্যতা পাওয়ায় রায়পুর উপজেলার ৭টি প্রাইভেট হাসপাতাল ও রামগঞ্জ উপজেলায় ১টি প্রাইভেট হাসপাতাল এবং ৪টি ডায়গনষ্টিক সেন্টার বন্ধ রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
বন্ধের নির্দেশনা দেয়া হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার গুলো হলো-
রায়পুরের মা ও শিশু হাসপাতাল,
নিরাময় হাসপাতাল,
জনসেবা হাসপাতাল,
মেঘনা হাসপাতাল,
মর্ডান হাসপাতাল,
মেক্সকেয়ার হাসপাতাল,
মেহেরুন নেসা হাসপাতাল,
রামগঞ্জের রয়েল হাসপাতাল,
মা মনি ডায়গনষ্টিক সেন্টার,
ইনসাফ ডায়গনষ্টিক সেন্টার,
গ্রীণ লাইফ ডায়গনষ্টিক সেন্টার ও লাইফ
কেয়ার ডায়গনষ্টিক সেন্টার।
অভিযানের সময় সিভিল সার্জনসহ তার টিম হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারগুলোর অপারেশন থিয়েটার, ফার্মেসি, প্যাথলজিক্যাল ল্যাব পরিদর্শন ও কাগজপত্র যাচাই বাছাই করেন। অভিযানে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফফার, রায়পুর সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাক্তার ডা. আবদুল গফফার বলেন, কোনো প্রতিষ্ঠান বন্ধ বা সিলগালা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাচ্ছি, সেবামূলক প্রতিষ্ঠানগুলো নিয়মের মধ্যদিয়ে চলুক। আইনের মধ্যে থেকে মানুষের সেবা নিশ্চিত করুক তারা। সিভিল সার্জন আরও বলেন, গত ২৩ আগষ্ট হাসপাতালের ও ডায়গনষ্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন করার শেষ সময় পার হলেও তা না করাসহ রায়পুর ও রামগঞ্জ উপজেলার প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার গুলোতে নানা অনিয়ম পাওয়া গেছে। সেজন্য হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টার কর্ততৃপক্ষকে কাগজপত্রসহ অন্যান্য সমস্যাগুলো দ্রত সমাধান করতে বলে সেগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ওনার্স এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহমান চৌধুরী তুহিন বলেন, সরকারের সকল নিয়ম মেনে কাগজপত্র ও টাকা জমা দেয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। কিন্তু কর্মকর্তাদের হয়রানির কারনে কাগজপত্র পেতে দেরি হচ্ছে। লাইসেন্স নবায়ন না করায় কয়েকটি হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারকে সিভিল সার্জন
বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানতে পেরেছি।
সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























