জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। “মুজিব বর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের উদ্যোগে দক্ষ জনশক্তি ও যুব মহিলাদেরকে বিদেশে কর্মসংস্থানের নিমিত্তে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে একটি প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবির আহাম্মদ খান, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভ’ইয়া, বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান।
অনুষ্টানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়ার টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর মো.বাছিরুল আলম। অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিগন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে এইড সু’র মাধ্যমে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ বিহীন কর্মীদের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























