শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন এর সভাপতিত্বে গত সোমবার বিকেলে আইলচারা কলেজ হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকি ও আলোচনা সভা দোয়া মাহফিল কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আ’লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান আতা। তিনি তার বক্তব্যে বলেন- বঙ্গবন্ধু ছিলেন শতাব্দীর এক মহানায়ক। তার আদর্শ, প্রজ্ঞা, মনন, চিন্তা, চেতনা, শ্রম, ধ্যান, জ্ঞান ছিল বাংলাদেশ, বাংলাদেশের মানুষ ও দেশের কল্যানের জন্য। তিনি আরও বলেন ১৯৭৩সালে আলজেরিয়ার জোট নিরপেক্ষ সম্মেলনে বাঙ্গালী জাতির প্রতি বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানের আত্মত্যাগ ভালোবাসায় মুগ্ধ হয়ে বিশ্ব নেতৃবৃন্দ প্রশংসা করেছিল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, কুষ্টিয়া পল্লী বিদ্যুতের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুল্লাহ দৌলা তরুন, কুষ্টিয়া পৌর কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহিনুল ইসলাম ধনি, আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আল কামাল জোর্দ্দার, আইলচারা ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারন সম্পাদক আবু জাফর তরুন ডাক্তার, সাবেক মেম্বর লিটন, রবিউল ইসলাম মেম্বর।
বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া করেন মাওলানা আব্দুল কুদ্দুস। দোয়া শেষে দুস্থ অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক খাকছার আলী।
কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























