আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ।। কিন্ডারগার্টেন থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে বহু ছেলে-মেয়ে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত আছেন।
কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিক্ষকগণ নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। আমাদের প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে আরও অনেক বেশী দায়িত্বশীল হতে হবে। কেউ অবহেলা করলে ঝড়ে যেতে হবে।
সোমবার বিকেলে, ফরিদগঞ্জ উপজেলা সদরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর এক পরিচিতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেরা শাখার সভাপতি ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি মাহফুজাল্লাহ আফসারী, সাধারণ সম্পাদক এসবি সবুজ, সাংগঠিনক সম্পাদক আহসান হাবিব।
সংগঠন সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (রেজিঃ নং এস-১০২৮/৯৮), ফরিদগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন হয়। গতকাল তিন ঘটিকায় স্থানীয় আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশনে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য খাজুরিয়া মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আব্দুর রব এর সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আল মানার কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক হাছান মোঃ হুজ্জাতুল্লা। বক্তব্য রাখেন, মাতৃছায়া কিন্ডারগার্টেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ মডেল মাদরাসার পরিচালক ও প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন প্রমুখ।
নবগঠিত কমিটিতে রেজাউল করিম মাসুদকে সভাপতি, নিউ নেশন ক্যাডেট একাডেমি, চান্দ্রা বাজার, প্রধান শিক্ষক বাদল চন্দ্র ঘোষকে সাধারণ সম্পাদক, মানসুরা মডেল একাডেমি, সাহেবগঞ্জ, প্রধান শিক্ষক ইমাম হোসেন রাজুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করানো হয়। নবগঠিত কমিটির সদস্যগণ কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়ন সাধনে নিজ নিজ বিদ্যালয়ে সচেষ্ট থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আবু হেনা মোস্তফা কামাল, ফরিদগঞ্জ-চাঁদপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























