জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বিজয়নগরে ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবস অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় নারীকে স্বাবলম্বী করার অংশ হিসেবে উপজেলার ২০ জন নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আজ সকাল ১১টায় প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার জনাব কে.এম. ইয়াসির আরাফাত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান মান্না, বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব সভাপতি জনাব মৃণাল কান্তি চৌধুরী লিটন,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো মামুন। এ ছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি মনের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে।তবেই মানবজীবনের স্বার্থকতা। তিনি আশা প্রকাশ করেন এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিত্রী রাণী।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























