ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। দীর্ঘদিন পর পুনরায় একত্রিত হলো ফটিকছড়ির ঠিকাদার সমাজ। ৮ বছর পূর্বে গঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ফটিকছড়ি উপজেলা ঠিকাদার সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
ফটিকছড়ি সদরস্থ মনিরা কমিউনিটি সেন্টারে স্থানীয় ঠিকাদারদের এক মতবিনিময় সভায় ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সর্ব সম্মতিক্রমে মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে আহবায়ক, এস.এম মোরশেদুল আমিন, মুহাম্মদ জালাল হোসেন, মুহাম্মদ ইলিয়াস চৌধুরী ও জিয়াউদ্দীন সম্রাটকে যুগ্ম আহবায়ক, মুহাম্মদ মেজবাহ উদ্দীনকে সদস্য সচিব, মিজানুর রহমানকে অর্থ সচিব এবং মোহাম্মদ আলী চৌধুরী, সাদেক আলী সিকদার শুভ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সালাহ উদ্দীন কাদের, ইফতেখার উদ্দীন রাসেল, সাইফুল ইসলাম, মইনুদ্দীন মঈনু ও মোহাম্মদ হাসানকে সদস্য করা হয়েছে। নবগঠিত আহবায়ক কমিটি আগামী ৯০’দিনের মধ্যে পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করবে বলে জানান সংশ্লিষ্টরা।
দুপুরে চট্টগ্রাম জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটুর উপর হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা ঠিকাদার সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও বিশিষ্ট ঠিকাদার এসএম মোরশেদুল আমিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ঠিকাদার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জালাল হোসেন, মুহাম্মদ ইলিয়াস চৌধুরী, জিয়াউদ্দীন সম্রাট, মুহাম্মদ হাসান, ইফতেখার উদ্দীন রাসেল, মেজবাহ উদ্দিন, সাদেক আলী সিকদার শুভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৯ আগস্ট ফটিকছড়ির সমিতিরহাটে স্থানীয় কতিপয় ব্যক্তিকর্তৃক ঠিকাদার আসাদুজ্জামান টিটুর উপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যাক্কারজনক এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জানাচ্ছি। আশা করছি আগামী এক সপ্তাহ’র মধ্যে ফটিকছড়ির মাননীয় এমপি ও প্রশাসন উক্ত ঘটনার সুষ্ঠু সমাধান করবেন। অন্যথায় চট্টগ্রামের ঠিকাদার সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি-চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























