জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার ও প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক ও ফিরোজ মিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ আহমদ উল্লাহ খন্দকার,উপজেলা তথ্য অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূপুর সাহা, উপজেলা মৎস কর্মকর্তা রওনক জাহান প্রমুখ।

সেমিনারে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন, কর্মসংস্থান অফিসের প্রশিক্ষক (ইলেক্ট্রিক বিভাগ) মাহমুদা আক্তার ও প্রশিক্ষক (কম্পিউটার বিভাগ) মোঃ শাহজাহান। সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বিভিন্ন পেশার ৭০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজিমুল হায়দার। বক্তব্য উপস্থাপন শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রশিক্ষক মোঃ বাছির আহমেদ। সেমিনার সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম মিজি।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে