রেজা মাহমুদ, নীলফামারী জেলা প্রতিনিধি।। বন্যাদুর্গত অসহায় মানুষদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দেয়া হলো দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার পক্ষে। কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বিতরণ করা হয়েছে ত্রান সামগ্রী।
রেলওয়ে কারখানা সুত্রে জানা যায়, গত শুক্রবার কুড়িগ্রামের উলিপুরের বজরা ইউনিয়নের মধ্যবজরা গ্রামের হাস খাওয়া ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ৫০০ পরিবারে ত্রানসামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, তেল,পেয়াজ, আলু,লবন, চিড়া, খবার স্যালাইন,মাস্কসহ প্রয়োজনীয় ওষুধপত্র।
ত্রানসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন গত শুক্রবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) মো: জয়দুল ইসলাম,ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান,উৎপাদন প্রকৌশলী শহিদুল হক অপু ,উর্ধ্বতন উপ- সহকারী প্রকৌশলী রুহুল আমিন রুবেল, দেলোয়ার হোসেন মন্ডল, জাহাঙ্গীর আলম, উচ্চমান সহকারী ছাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
জানতে চাইলে বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) জয়দুল ইসলাম বলেন, একদিকে করোনা পরিস্থিতিতি অন্যদিকে বন্যায় মানুষ যেন সম্পন্ন অসহায় হয়ে পড়েছে। তাই কারখানার কর্মচারী- কর্মকর্তাদের নিজস্ব উদ্যোগে সেইসব অসহায় মানুষের পাশে সামান্য ত্রানসামগ্রী দিয়ে পাশে দাড়ানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া তিনি আরও জানান, নীলফামারীর ডোমার ও জলঢাকায়ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে দুই এক সপ্তাহের মধ্যে।
রেজা মাহমুদ, নীলফামারী জেলা
নিউজ ডেস্ক।। বিডি টাইম্স নিউজ



























