প্রতারণার অভিযোগে গ্রামীনফোনের প্রধান নির্বাহী রাজীব শেঠিসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা করেছেন হাবিবুর রহমান আজাদ নামের এক আইনজীবি। বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-অর-রশিদের আদালতে এই মামলা করা হয়।

আদালত মামলা আমলে নিয়ে নগরীর ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবি জানান বাদী ২০১২ সালে গ্রামীণফোন থেকে একটি অফার কিনেন। এই বিষয়ে মোবাইল এ্যাকাউন্ট থেকে অফার চালুর জন্য প্রয়োজনীয় টাকা কেটে নেয়ে হয়। কিন্তু পরে একটি ক্ষুদে বার্তা পাঠিয়ে এই অফার চালু সম্ভব না বলে জানানো হয়। এরপর বাদী এ বিষয়ে গ্রামীনফোন কর্তৃপক্ষকে জানালেও কোনোও সদুত্তর পাননি। পরে তিনি এই বিষয়ে বিটিআরসিতে অভিযোগ করেন। বিটিআরসিও এই ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় বাদী। ঘটনার প্রেক্ষিতে তাই প্রতারণার মামলা করেন তিনি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে