মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করণ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এই অভিযানে মাস্ক না পরায় অনেককেই জরিমানাও করা হয়েছে। সেই সাথে পথচারি, বিভিন্ন দোকানগুলোতে এবং যানবাহন চলাচলের ক্ষেত্রে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।

আজ সোসামবার সকাল থেকে প্রায় তিন দফা স্বাস্থ্যবিধি নিশ্চিতে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কতৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরার অপরাধে ৪ জনের কাছ থেকে ১ হাজার ৫শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাদুদুল হাসান এর নেতৃত্বে শহরের বিভিন্ন জায়গায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করণের জন্য অভিযান পরিচালিত হয়।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে