আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁয় জাতীয় শোক দিবস উপলক্ষে নওগাঁ সদর আসনের বিভিন্ন স্থানে কয়েক হাজার অসহায়-দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে দয়ালের মোড়ে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, যুবলীগ নেতা শাহ্ পরান নয়ন, ইশতিয়াক আহমেদ ইমরান, স্বেচ্ছাসেবকলীগ নেতা দেওয়ান মোস্তাক, নূর মোহাম্মদ লাল, সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মাহমুদ সহ এলাকার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরন এবং ঋন বিতরনের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধুর ৪৫ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হয়।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ



























