সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে তার পরিবারের সদস্যসহ সেদিন নিহত সকল শহীদদেও প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে ফুলদিয়ে এ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজ ১৫ ই আগস্ট, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫’তম শাহাদাত বার্ষিকীতে চুয়াডাঙ্গার সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ জেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনগুলোও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছে। একই সাথে বঙ্গবন্ধু সহ তার পরিবারের যে সকল সদস্যে আজকের এই দিনে দুষ্কৃতকারীদের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছিলেন সে সকল শহীদদের গভীরভাবে স্মরণ করার পাশাপাশি বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠানেরও আয়োজন করেছে অনেকে।

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























