আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি।। নওগাঁ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে (অস্থায়ী বেদীতে) পুষ্পস্তবক অর্পন, শোক র্যালী, আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধুর ৪৫ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে একটি মৌন মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিন করে মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ মৌন মিছিলের নেতৃত্ব দেন।
এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন সাবেক সহকারি কমান্ডার আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমান্ডার গোলাম ছামদানীসহ প্রত্যক ইউনিয়ন থেকে আগম মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এর আগে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























