সোহেল রানা(ডালিম), চুয়াডাঙ্গা প্রতিনিধি।। চুয়াডাঙ্গায় অস্থায়ী পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের আয়োজনে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিল্পকলা একাডেমি মঞ্জে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেকের সভাপ্রতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় অস্থায়ী পুলিশ ক্যাম্পের গরুত্ব অনুধাবন করে প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, বর্তমানে অপরাধ কম হয়েছে এটা সত্য। তবে অপরাধ কম হলেও অপরাধের ধরন পরিবর্তন হয়েছে। এখন নতুন নতুন উপায়ে আপরাধ সংঘটিত হচ্ছে। এ সময় তিনি সাম্প্রতিক জেলার বেশ কিছু অপরাদের চিত্র তুলে ধরেন তার মধ্যে খাশ কড়রার ডাবল মার্ডার, মুন্সিগঞ্জের গরুর ব্যাপারীদের আটকে ছিনতাইসহ ইত্যাদি। ফলে এ সকল অস্থায়ী পুলিশ ক্যাম্পের গুরুত্ব আছে উল্লেখ করে তিনি আরও বলেন, পুলিশ ক্যাম্পগুলো উঠে গেলে অপরাধের মাত্রা আরও বেড়ে যেতে পারে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। এ সময় তিনি আস্বস্ত করেন অস্থায়ী পুলিশ ক্যাম্পগুলো যাথে থাকে তার সকল ব্যবস্থা তিনি করবেন বলে আশা ব্যাক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান, দামুড়হুদা থানার অফিসার্স

ইনচার্জ (ওসি) আব্দুল খালেকসহ জীবননগর ও আলমডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সোহেল রানা ডালিম, চুয়াডাঙ্গা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে