শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। দেশের যেকোনো অপ্রীতিকর ঘটনায় সরকারের বিব্রত হওয়াটাই স্বাভাবিক। পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহার মৃত্যুর ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার সাথে জড়িতদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই বলছেন মাহবুবুল আলম হানিফ।

সকালে কুষ্টিয়া জেলা পরিষদ কর্তৃক নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ঃ আসনের সংসদ সদস্য আ কাঃ ম সরোয়ার জাহান বাদশা। কুষ্টিয়া ৪ঃআসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান। সাধারণ সম্পাদক আজগর আলী। জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম। কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন। পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে