আব্দুর রউফ পাভেল, নওগাঁ প্রতিনিধি|| নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাসব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা একটি স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ৩১৩ নামের একটি ভলেন্টিয়ার গ্রুপ এই কর্মসূচির আয়োজন করে।

নওগাঁ সদর উপজেলার আরজী নওগাঁর পশ্চিম শেরপুরের আব্বাছ গার্ডেনে করোনা ভাইরাস প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। শুক্রবার (৭আগষ্ট) দিনব্যাপী ১০০০ গাছ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। ৩১৩ নামের একটি ভলেন্টিয়ার গ্রুপের মহা-পরিচালক সাবেক সেনা সদস্য ডা: আলহাজ্ব মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর জেলা প্রতিনিধি কায়েস উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমান খাঁন, জেলা ট্রাক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন খাঁন টিপু প্রমুখ। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন করার মাধ্যমে মাসব্যাপী এই বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ডা: আলহাজ্ব মো: ইমদাদুল হক বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছপালার ভূমিকা অপরিসীম। গাছপালা ও বনভূমি আমাদের জন্য যে ভাবে অক্সিজেন সরবরাহ করে ঠিক তেমনি ভাবে প্রাকৃতিক দুর্যোগের কবল থেকেও পরিবেশকে রক্ষা করে। গাছপালা ও বনভূমি ছাড়া মানুষ ও অন্যান্য প্রাণীর জীবনধারণ অসম্ভব। যথেষ্ট পরিমাণে গাছপালা ও বনভূমি না থাকলে পরিবেশ হবে উষ্ণ, পৃথিবী হবে মরুভূমি-ধূলিকাময়। এতে পরিবেশ হবে বিপন্ন। তাই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী প্রজন্মকে একটি সবুজ ও শান্তিপূর্ন পৃথিবী উপহার দেওয়ার লক্ষ্যে শুধু সংগঠনই নয় ব্যক্তি উদ্যোগে যার যেখানে সুযোগ আছে সেখানেই একটি-দুটি করে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষরোপন করা উচিত।

আব্দুর রউফ পাভেল, নওগাঁ জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে