পদ্মার তীব্র ভাঙনে শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল আবার বন্ধ হয়ে গেছে। রাতে ভাঙন শুরু হলে চালুর ৯ দিনের মাথায় আবারো বন্ধ হয়ে হল এই ঘাটের কার্যক্রম।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে বৃহস্পতিবার রাত আড়ইটার দিকে ভাঙন শুরু হয়। ভোর সাড়ে ৫টার দিকে নদীগর্ভে বিলীন হয়ে যায় ৪ নং ফেরিঘাট। দুর্ঘটনা এড়াতে সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরিসহ সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়।

ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেয়া হচ্ছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভাঙনের তীব্রতা আরো বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। তীব্র এই স্রোত অব্যাহত থাকলে পুরো ঘাট এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে