মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে পৌরসভার হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহŸায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে জেলা যুবলীগের নেতৃবৃন্দসহ পৌরসভার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা হিলন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইউনুস আলী, মাহাবুব হোসেন ডালিম, সাইফুল ইসলাম উজ্জল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, সদর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল হোসেনসহ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
পরে করোনা ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্য দোয়া মোনাজাত করা হয়।
মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























