রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে পুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৫’ই আগষ্ট) বিকালে বান্দরবান আওয়ামীলীগ কার্যালয়ের সম্মেলন কক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী সভাপতিত্ব দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরমেয়র ইসলাম বেবী, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানকে মংকৈচিং চৌধুরী সহ জেলার আওয়ামী সংগঠনে সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা মুজিব পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্ত আলোচনা করেন। অতিথিরা বলেন ১৯৭১ সালে মুজিব পরিবার দেশের জন্য যে ত্যাগ স্বীকার স্বীকার করেছে তা কোনদিন ভুলার নয়। যার জন্য বাংলার সকল মানুষ এখনো শ্রদ্ধাভরে মুজিব পরিবারের শহীদ সকল সদস্যকে অন্তরের স্থান দিয়েছেন।
রিমন পালিত, বান্দরবান জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























