সিরাজগঞ্জ প্রতিনিধি।। গোপন সূত্রের ভিত্তিতে চর ছোনগাছা এলাকায় বাল্যবিবাহ হচ্ছে সংবাদ পেয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন এর চর ছোনগাছা নামক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রহমত উল্লাহ।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন পৌর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং আনসার বাহিনীর সদস্যগণ। এসময় মোবাইল কোর্ট পরচালনা করে বাল্যবিবাহের দায়ে কনের বাবা মোঃ বেলাল হোসেনকে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর আওতায় ১০,০০০/-(দশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, বাল্যবিবাহের ব্যাপারে কোনো প্রকার ছাড় দেয়ার সুযোগ নেই। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সিরাজগঞ্জ নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























