রিমন পালিত, বান্দরবান প্রতিনিধ।। বান্দরবানে রিভারভিউ যুব কল্যাণ পরিষদ কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৪’ই আগস্ট মঙ্গলবার দুপুরে ২নং ওয়ার্ড বালাঘাটা ভরা খালিতে বালাঘাটা রিভারভিউ ক্লাবের আয়োজনে রিভারভিউ যুব কল্যাণ পরিষদের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বৃক্ষরোপণ ও রিভারভিউ যুব কল্যাণ পরিষদের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

বালাঘাটা রিভারভিউ যুবকল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুস সত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইসলাম বেবী, বালাঘাটা যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক সাইফুদ্দিন উদ্দিন মোহাম্মদ হাসান আলী সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথিরা বলেন বর্তমান সময়ের যুবকরাই পারে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে। কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার। যৌবনের শক্তিকে কাজে লাগিয়ে বান্দরবানের যুব সমাজ বিভিন্ন উন্নয়নশীল কাজের অংশীদার হিসেবে নিজেদেরকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করছে।

দীর্ঘ দিন ধরে বালাঘাটা রিভারভিউ যুব কল্যাণ সংগঠন মানুষের সেবা করে যাচ্ছে। ভবিষ্যতেও তারা বিভিন্ন ভালো কর্মকাণ্ডের মাধ্যমে নিজ এলাকা ছাড়াও সমগ্র বান্দরবান জুড়ে তাদের সুনাম ছড়িয়ে দিতে পারবে বলে অতিথিরা আশাবাদী। তাই বালাঘাটা রিভারভিউ যুব কল্যাণ সমিতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাবের সকল সদস্যরা সকলের সহযোগিতা কামনা করেন।

রিমন পালিত, বান্দরবান জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে