ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য প্রয়াত সভাপতি শফিউল বারী বাবুর স্মরণে আলোচনায় সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১’শে জুলাই)
বিকালে নাজিরহাট পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব সরওয়ার আলমগীর।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবু আজম তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক নাজিম উদ্দীন শাহীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি মুনসুর আলম চৌধুরী, বিএনপি নেতা নাজিম উদ্দীন, ফটিকছড়ি পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউন্সিলর বেলাল উদ্দীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা ফয়েজ তারেক, মুহাম্মদ সাইফুদ্দীন ও ছাত্রদল নেতা শামীম আলমগীর রুবেল।
নাজিরহাট পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আমান উল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাজিরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ ফরহাদ, ফটিকছড়ি পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদ ডা. আবু সালেক, প্রবাসী বিএনপি নেতা মুহাম্মদ এনাম, ছাত্রনেতা মুহাম্মদ এরশাদ, মহিউদ্দীন মেসি, নাজিম উদ্দীন, মুহাম্মদ মাহফুজ, মুহাম্মদ মিজান উদ্দীন, মুহাম্মদ জাবেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সরওয়ার আলমগীর বলেন, বিএনপির রাজনীতির এক নির্ভীক সৈনিক ছিলেন শফিউল বারী বাবু। দলের সকল ক্রান্তিকালে তিনি দায়িত্ব পালন করতেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। নির্যাতন-নিপীড়ন সহ্য করেও গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সামনের কাতারে থাকতেন তিনি। শফিউল বারী বাবু ছাত্রজীবন থেকেই আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয়ে। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অদম্য সাহসিকতার সাথে কাজ করে গেছেন। তাঁর মতো একজন যোগ্য ও দক্ষ নেতা না ফেরার দেশে চলে যাওয়ায় বিএনপি তথা রাজনৈতিক অঙ্গনে অপ‚রণীয় শূন্যতা তৈরি হলো। তার সংগ্রামী ভ‚মিকার জন্য তিনি দলের নেতাকর্মী ও দেশবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবেন। পরে প্রয়াত শফিউল বারী বাবুর মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























