জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সদরের আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আর এসব আর্থিক সহযোগিতা মধ্যে রয়েছে প্রতিবন্ধী শিক্ষার্থী,অস্বচ্ছ্বল ক্রীড়াসেবী ও সাময়িক কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বৃহস্পতিবার ৩০ জুলাই জেলা প্রশাসন  ব্রাহ্মণবাড়িয়া ও উপজেলা প্রশাসন সদরের আয়োজনে শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এসব আর্থিক সহায়তা প্রদান করা হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবকালে সাময়িক কর্মহীন ৫০০ জন বিভিন্ন শ্রেণি/পেশার মানুষের মধ্যে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা, ১৫৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ৮ লক্ষ ৬২ হাজার টাকা উপবৃত্তি এবং ৫৮ জন অসচ্ছ্বল ক্রীড়াসেবীদের মধ‍্যে ৬ লক্ষ ২৭ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আল মামুন সরকার, ইউএনও সদর জনাব পংকজ বড়ুয়া এবং  বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে