মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। লকডাউন পরিস্থিতি বেশিদিন অব্যাহত থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষ এবং মধ্যবিত্ত পরিবারগুলো।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান সামগ্রী চাল বিতরন করা হয় পৌরসভার নয়টি ওয়ার্ডের ৮৮০১ জনের মাঝে।

করোনা ভাইরাসের শুরু থেকে নিন্মবিত্তের এই মানুষগুলোর কথা ভেবে নিজের সর্বোচ্চ দিয়ে বিভিন্ন জনসেবা মূলক কাজ করে যাচ্ছেন তরুন প্রজন্মের আইডল, মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।

করোনায় স্থবির জনজীবন। কাজ হারিয়ে অনেকেই অনাহারে দিন কাটাচ্ছে, খাবারের খোঁজে ছুটছে দিক-বেদিক। সেই বাস্তবতা থেকে গত ২৫ মার্চ থেকে অদ্যবধি ত্রাণ বিতরণ অব্যাহত করছেন এই যুবলীগ নেতা। এ পর্যন্ত প্রায় ১৫ হাজারো বেশি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন ব্যক্তিকেন্দ্রিক।

সরজমিনে গিয়ে দেখা যায়, মেহেরপুর শহরের বিভিন্ন বাজার, দোকানে হেটে হেটে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সচেতনতা মূলক লিফলেট এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরন করছেন। সাধারণ মানুষের পাশাপাশি মাহফুজুর রহমান রিটন নিজে সাংবাদিক, ডাক্তার-নার্স এবং পুলিশের মাঝে পিপিই ও মাস্ক বিতরন করেন।

পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন বলেন, মহান আল্লাহ তাআলার রহমতে ২৫শে মার্চ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পালনার্থে রয়েছি অসহায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে। থাকবো ততদিন, আল্লাহ তৌফিক দেয় যতদিন ইনশাআল্লাহ। তিনি আরো বলেন,পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনা ক্ষতিগ্রস্ত ও দুস্থ অসহায় পরিবারের মাঝে পৌরসভার উদ্যোগে নয়টি ওয়ার্ডের ৮৮০১ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরমধ্যে ৪৬২১ জনকে ১০ কেজি করে এবং ৪১৮০ জনকে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। যা ঈদের পরও চলমান থাকবে।

মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে