ওমর ফয়সাল, ফটিকছড়ি(চট্টগ্রাম)।। কোরবানির ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীদের যাত্রা পথ নির্বিঘœ করতে যানজট নিরসন, চুরি-ডাকাতি, ছিনতাই, মলমপার্টির তৎপরতা ঠেকানোর পাশাপাশি পশুবাহী গাড়িগুলো যাতে নির্বিঘেœ চলাচল করার লক্ষ্যে টহল জোরদার করেছে ফটিকছড়ি নাজিরহাট হাইওয়ে পুলিশ।
জানা গেছে, প্রতিবছর কোরবানির ঈদে পশু বিকিকিনি ও পরিবহনকে কেন্দ্র করে চট্টগ্রাম- খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে সক্রিয় হয়ে উঠে বিভিন্ন অপরাধী ও চাঁদাবাজ চক্র। উক্ত সড়ক দিয়ে যাতায়াত করা পশুবাহী গাড়িগুলোকে বিভিন্ন স্থানে গতিরোধ করে চাঁদা আদায় করে নামে বেনামে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের কতিপয় অসাধু নেতাকর্মী। এবার এসব চাঁদাবাজি ও অনাকাঙ্খিত ঘটনা রোধে কঠোর অবস্থানে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি। ঈদ উপলক্ষে সড়কে টহল জেরদার করা হয়েছে। একইসাথে মালিক-শ্রমিক সংগঠন নামে চাঁদাবাজি বন্ধেও নজরদারি বাড়ানো হয়েছে।
দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতন করা হচ্ছে। ফলে এখন পর্যন্ত এ আঞ্চলিক মহাসড়কটিতে বড় ধরণের কোনো অনাকাঙ্ধিসঢ়;ক্ষত ঘটনা সংঘটিত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া, সড়কের ব্যস্ততম এলাকা ও মোড়গুলোকে যানজট মুক্ত রাখা এবং শৃঙ্খলা ফেরাতে কাজ করছে হাইওয় পুলিশের বিশেষ টিম।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বিল্লাল হোসেন বলেন, গরুবাহী ট্রাক কিংবা যাত্রীবাহী পরিবহন যেন নির্বিঘেœ চলাচল করতে পারে সেজন্য দিন-রাত কাজ করছি। পাশাপাশি ঈদকে ঘিরে চাঁদাবাজি কিংবা ছিনতাই রোধসহ সার্বিক নিরাপত্তায় হাইওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, মহামারি কোভিড-১৯ সংক্রমণ রোধে সড়কে চালক ও যাত্রীদের মাঝে স্বাস্থ্য সচতেনতা বাড়াতেও কাজ করছে নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা। নেওয়া হয়েছে লিফলেট ও মাস্ক বিতরণসহ স্বাস্থ্য সচেতনতা মূলক নানা কর্মস‚চি। স্বাস্থ্যবিধি মেনে চলতে করা হচ্ছে মাইকিং।
মুহাম্মদ ওমর ফয়সাল, ফটিকছড়ি, চট্টগ্রাম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























