জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। বিজয়নগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নন এমপিওভুক্ত ২৮ জন শিক্ষককে চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত চেক বিতরণ করা হয়।
উল্লেখ্য যে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে নন এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মধ্যে নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন। তারই অংশ হিসেবে বিজয়নগর উপজেলার ২৮জন শিক্ষক ও কর্মচারীদের মাঝে এ সকল অর্থ সহায়তা প্রদান করা হয়।
বিজয়নগর উপজেলার ২৮ জন নন এমপিও কারিগরি, মাদ্রাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের নামে আসা অর্থ সহায়তার মাঝে ২৭জনকে ৫০০০ হাজার টাকা করে এবং একজনকে ২৫০০ টাকা হিসেবে মোট ১,৩৭,৫০০ (এক লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত) টাকার চেক প্রদান করা হয়।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব নাছিমা মুকাই অালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রাণী। এতে সভাপতিত্ব করেন বিজয়নগর উপজেলা নির্বাহি অফিসার জনাব কে,এম,ইয়াসির আরাফাত। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং টেলিভিশনের সাংবাদিকবৃন্দ।

অপরদিকে, বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বিভিন্ন বন্যাপ্লাবিত গ্রামের ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের মাঝে মাননীয় এমপি জনাব র. আ. ম. উবায়দুল মোক্তাদির চৌধুরীর নির্দেশনায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর এর তত্বাবধানে খাদ্য সহায়তা বিতরণে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,বিজয়নগর,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও পত্তন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























