জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। আশুগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ। সেই সাথে তিনি কুরবানীর ত্যাগের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে সকলকে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি একনিষ্ঠ আনুগত্য, তার প্রকৃত সন্তুষ্টি ও মানব কল্যাণে সর্বোচ্চ আত্মত্যাগই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা।
মূলতঃ এই আনন্দ ত্যাগের, ভোগের নয়। পবিত্র ঈদুল-আযহা আমাদেরকে এ শিক্ষা দেয় যে, প্রকৃত সুখ আর আনন্দের উৎস প্রাচুর্যে বা সম্পদে নয় বরং ত্যাগ ও কুরবানীর মধ্যেই রয়েছে অনাবিল সুখ, শান্তি ও প্রকৃত সমৃদ্ধি। তাই কুরবানীর শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আত্মগঠন ও আত্মশুদ্ধির মাধ্যমে আর্ত-মানবতার মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























