মাসুদ রানা, মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও জেলা পুলিশের পক্ষ থেকে মেহেরপুর জেলায় বসবাসরত তৃতীয় লিঙ্গ, বেদে সম্প্রদায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১২টার দিকে মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও পুনাক সভাপতি পুলিশ সুপার পত্নী তাহেরা রহমান জেলার ৫০ জন তৃতীয় লিঙ্গ মানুষের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম, পুনাক সদস্য ইরিন ইসরাত, রায়হানা তাহসিন, সদর থানার ওসি শাহ দারা খান, ট্রাফিক ইনস্পেক্টর ইসমাইল হোসেন প্রমুখ।
মাসুদ রানা, মেহেরপুর জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























