কুড়িগ্রামে ধরলা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি এখনো বিপৎসীমার ওপরে রয়েছে। ফলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না বানভাসি মানুষ।

খাবার, বিশুদ্ধ খাবার পানি, গো-খাদ্যের সংকটে ভুগছেন দুর্গতরা। সরকারিভাবে ত্রাণ বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, এখন পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ৪১ ও নুনখাওয়া পয়েন্টে ১২ এবং ধরলা নদীর পানি ব্রিজ পয়েন্টে ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বানভাসি কৃষকরা আমনের বীজতলা নিয়ে বিপাকে রয়েছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে