শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি|| করোনায় আক্রান্ত হলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এছাড়া মাগুরায় আজ নতুন করে সবোর্চ্চ ২৪ জন সহ
জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৪২০ জন।
মাগুরার সিভিল সার্জন ডা.প্রদীপ কুমার সাহা জানান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের গত দুইদিন আগে সামান্য জ¦র আসায় তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয় আজ তার করোনা পজিটিভ এসেছে। সে শারিরিক ভাবে সুস্থ্য আছেন।
বর্তমানে সে হোম কোয়ারেন্টাইনে আছেন, এখন পর্যন্ত জেলায় মোট ৪২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৬৮ জন সুস্থ্য হয়েছেন। মাগুরায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৮জন রোগী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন।

শেখ ইলিয়াস মিথুন,মাগুরা জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























