কে এম মিঠু, টাঙ্গাইল প্রতিনিধি|| টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনিসহ জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫১৫ জনে।
এর মধ্যে টাঙ্গাইল সদরে ২৯ জন, বাসাইল ও কালিহাতীতে ৭ জন করে, মির্জাপুর ও ধনবাড়ীতে ৩ জন করে, নাগরপুরে ২ জন এবং ভূঞাপুর উপজেলার একজন রয়েছেন। টাঙ্গাইলের সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান, এর মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। অপরদিকে ২৫ জনের মৃত্যু হয়েছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আক্রান্তরা চিকিৎসা নিচ্ছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি তার করোনা পজেটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি বর্তমানে সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।

কে এম মিঠু, টাঙ্গাইল জেলা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























