প্রীতম মজুমদার, নিজস্ব প্রতিবেদক।। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় সংগঠনের দলীয় কার্যালয়ে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. মোফাজ্জেল হক, সাধারণ সম্পাদক সুনীল কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মোঃ শরিফুল আলম সিদ্দিক কচি, নির্বাহী সদস্য প্রিতম মজুমদার, মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি রাকিবুল হাসান রিকো, ছাত্রলীগ নেতা রক্তিম ঘোষ প্রমুখ। বক্তাগন বলেন সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বৈল্পবিক পরিবর্তন সাধিত হয়েছে। যা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার হাতিয়ার।

উল্লেখ্য সজীব ওয়াজেদ জয় ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে জন্ম নেন। বাবা এম এ ওয়াজেদ মিয়া, একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার সময় মা ও বাবার সঙ্গে জার্মানিতে ছিলেন জয়। এরপর মায়ের সঙ্গে ভারতে চলে যান জয়। সেখানেই কাটে শৈশব ও কৈশরের দিনগুলো।

নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়ালেখার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন জয়। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা ছিল তার। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ’ এর ধারনা তাঁর উদ্যোগেই যুক্ত হয়েছিল। ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক গ্লোবাল লিডার অব দ্য ওয়ার্ল্ড হিসেবে নির্বাচিত হন জয়।

কুষ্টিয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে