বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ২৮’তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই, ২০২০) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিয়াজোঁ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং অর্থ কমিটির সভাপতি প্রফেসর ড. মো: হাসিবুর রশীদ-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অর্থ কমিটির এই সভায় স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও, রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডবিøউসি, পিএসসি (অব:), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল(বিইউপি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি’র পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো: রশীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট এর লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. আনোয়ারা বেগম, ঢাকা বিশ^বিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শুচিতা শরমিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহ আলম, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি ইঞ্জি: মো: আলতাফ হোসেন এবং বেরোবি অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং অর্থ কমিটির সদস্য সচিব প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।
সভায় অর্থ কমিটির দুই নতুন সদস্য বেরোবি’র পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো: রশীদুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক জোয়ার্দার জাফর সাদিককে অভিনন্দন জানানো হয়। এছাড়া বেরোবি’র রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডাবলিউসি, পিএসসি (অব:) এর সুস্থতা কামনা করা হয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, সিলেট এর লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আনোয়ারা বেগম এর ভাই এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























