বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল থেকে বৃষ্টির এই প্রভাব কমে আসবে।

গতকাল সন্ধ্যা ছয়টা থেকে এখন পর্যন্ত ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সবচে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ৯০ মিলিমিটার। অধিদপ্তর বলছে আজ সারাদিন বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়েছে সহস্রাধিক পর্যটক।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে