পরিবর্তন আসছে হিজড়াদের জীবনেও। তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতির পাশাপাশি সরকারি সুবিধা কাজে লাগাচ্ছেন অনেকে। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন তারা।
সমাজের বঞ্চনার মুখে টিকে থাকার জন্য আলাদা হয়ে দলবদ্ধভাবে জীবনযাপনই ছিল হিজড়াদের নিয়তি। এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিতে ২০১৩ সালে তৃতীয় লিঙ্গ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয় সরকার। পাশাপাশি উদ্যোগ নেয়া হয় জীবনমান উন্নয়নের। এর অংশ হিসেবে বগুড়াসহ ৭ জেলায় পরিচালিত হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের পাইলট কর্মসূচি। চার বছর আগে নেয়া এই কর্মসূচির সুফল এরইমধ্যে পেতে শুরু করেছেন হিজড়ারা। বিশেষ সুবিধার ঋণ নিয়ে অনেকেই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছেন।
সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারি সহায়তায় এখন জীবন গড়ার স্বপ্ন দেখতে পারছেন হিজড়ারা। শিক্ষাগ্রহণেও আগ্রহী হচ্ছেন অনেকে। সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক সক্ষমতা হিজড়াদের সমাজের মূল ধারায় ফেরাতে ভূমিকা রাখবে।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ





























