বসন্তকাল মানেই চোখ ধাঁধানো রাঙ্গা প্রকৃতি আর যৌবনের বাধভাঙ্গার উল্লাসের জয়গান। যার আবেশে ভরে ওঠে সবার মন। বসন্তের ছোঁয়ায় বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠে নতুন জীবনের ঢেউ। আর নতুনের এই অনুভব ছড়িয়ে পড়ে প্রতিটি তরুণ প্রাণে।

ফাগুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল। চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় বেণুবনে মর্মরে দক্ষিণবায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথার সুরেই বলতে হয় বসন্ত এসেছে ধরায়।আগুন রাঙা এই ফাগুন শুধু প্রকৃতিই রাঙায় না, মনকেও করে বাঁধনহারা। এ যেন অনুভব আর আবেগের এক ঋতু।এ যেন ঋতুরাজ বসন্তের চিরচেনা রূপ। ফুলে ফুলে বসন্তের বারতা। ধরণীর বুকে একসাথে নেমে এসেছে সব রঙ। প্রকৃতির পরতে পরতে এখন মোহময় সুবাস।

বসন্ত মানেই পলাশ কিংবা শিমুল ফুলে কোকিলের নাচন। কম যায় না কাঁঠবিড়ালি। আবার ঝরা পাতার ঝরা ফুলের আনন্দ গানও। আমের মুকুলের মৌ মৌ ঘ্রাণ গাছে গাছে। বসন্তে বাসন্তী রঙের শাড়িতে নিজেকে মেলে ধরে নারীরাও। সবুজ পাতার আগমনে মানুষের মনে বেজে উঠুক ভালোবাসার সুর যে সুরে হাওয়া লাগবে প্রত্যাশার।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে